ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এর আগের ২৪ ঘণ্টাতেও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছিল।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯৯ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জন ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

Read Previous

ঋণের বোঝা কমাতে বিকল্প অর্থায়নে জোর অর্থমন্ত্রীর

Read Next

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular