এবার মদিনার দিকে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র মদিনার দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে।

রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরা।

এর আগে পবিত্র মক্কার দিকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি ধ্বংসের কথা জানান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বেড়েছে সৌদি আরবে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন এলাকা।

Read Previous

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

Read Next

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular